সকালে ভেজানো আখরোট খাওয়ার অভ্যাস অনেকেই আছে ।ক্যান্সার থেকে হার্টের অসুখ , আখরোটের গুনে সুস্থ থাকা অনেক সহজ হয়ে যায় । মস্তিস্কের কার্যকারিতা বৃদ্ধিতে করতেও আখরোটের জুড়ি মেলা ভার । পুষ্টিবিদেরা রোজ আখরোট খাওয়ার কথা বলে থাকেন । কিন্তু কেন ? কি হয় আখরোট খেলে ?

১ . বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে , আখরোটে অ্যান্টিঅক্সিডেণ্ট ও অন্যান্য কিছু রাসায়নিক থাকে , যা ক্যানসার প্রতিরোধ করতে পারে । বিশেষ কয়েক প্রকার ক্যানসার ঠেকিয়ে রাখতে আখরোট দারুণ উপকারী ।

২ . আখরোটে ফাইবারও থাকে ভাল মাত্রায় । ডায়েটে ফাইবার রাখলে হজম ক্ষমতা বাড়ে । পাকস্থালীতে হজমে সাহায্যকারী ব্যাকটেরিয়া তৈরি হয় । এই ব্যাকটেরিয়া পেট ভাল রাখে , পেটের সংক্রমণ দূর করতেও সাহায্য করে ।

৩ . ওমেগা -৩ ফ্যাটি অ্যাসিড থাকার ফলে আখরোট মস্তিস্কের কার্যকারিতা বৃদ্ধি করতেও সাহায্য করে । নিয়ম করে আখরোট খেলে স্মৃতিশক্তি বাড়ে , নিউরোলজিক্যাল ডিজঅর্ডারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমে ।

৪ . আখরোটের মধ্যে রয়েছে পলিফেলন এবং ভিটামিন -ই । এই দু’ টি উপাদান শরীরে অক্সিডেটিভ স্ট্রেস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ।

৫ . বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে , আখরোটের মধ্যে যে সব খনিজ রয়েছে সেগুলি টাইপ -২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও নিয়ন্ত্রণে রাখে ।