বর্ষাকালে নানা ধরনের ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সংক্রমণ দেখা যায় । এদের মধ্যে ডেঙ্গি ও টাইফয়েডের মতো অসুখ বর্ষাকালে খুবই মারাত্মক আকার ধারন করে । এতে সাধারণ মানুষ খুবই বিপাকে পড়ে যায় । এই সব রোগে জ্বরের কারণে শরীরে ব্যথা , শরীরের চামড়া শক্ত হয়ে যাওয়ার মতো জটিল সমস্যা তৈরি হয় । পেঁপে পাতার ব্যবহার এই সমস্যাগুলি দূর করতে সাহায্য করে ।

পেঁপে পাতা ডেঙ্গি ,ম্যালেরিয়া এবং টাইফয়েড জ্বরের জন্য সবচেয়ে ভাল প্রতিষেধক । পেঁপে পাতার নির্যাস বার করে তাতে লেবুর রস মিশিয়ে খেলে রোগীর জ্বর অনেকটাই কমে যায় । পেঁপে পাতার রস ৩০ মিলি নির্যাস করে আধ কাপ হালকা গরম জলের সঙ্গে মিশিয়ে খাওয়া উচিত । এর স্বাদ তেঁতো তাই এর সঙ্গে কিছুটা গুড়ও মিশিয়ে খাওয়া যেতে পারে ।

পেঁপে পাতায় অ্যান্টিডেঙ্গি , অ্যান্টিক্যানসার , অ্যান্টিডায়াবেটিক , নিউরোপ্রোটেক্টিভ ,এবং অ্যান্টি – ইনফ্লেমেটরি বিশিষ্ট রয়েছে । ম্যালেরিয়া ও ডেঙ্গি জ্বর থেকে মুক্তি পেতে পেঁপে পাতা সেদ্ধ করে খাওয়া যেতে পারে । পেঁপে পাতার রস ভাইরাস জ্বরে আক্রান্ত রোগীদের প্লেটলেট সংখ্যা এবং সাদা ও লোহিত রক্তকনিকা বাড়াতে সাহায্য করে।

ডাঃ সিরাজ সিদ্দিক জানান , পেঁপে পাতায় প্রচুর পরিমাণে স্যাপোনিন ,ফেনোলিক যৌগ , অ্যামিনো অ্যাসিড , লিপিড , গ্লাইকোসাইড , ফ্ল্যাভোনয়েড , অ্যালকালয়েড , কার্বোহাইড্রেট ,এনজাইম ও নানা ভিটামিন এবং খনিজ উপাদান রয়েছে । ডেঙ্গি ,ম্যালেরিয়া ও টাইফয়েড রোগীদের জন্য পেঁপে পাতার রস অত্যন্ত উপকারী ।


পেঁপে পাতার রস চুলের বৃদ্ধিতেও উপকারী । পেঁপে পাতার রস শুধু জ্বরে নয় , চুলের জন্যও খুবই উপকারী । পেঁপে পাতার রস বের করে তাতে নারকেল তেল ও লেবুর রস মিশিয়ে চুলে লাগালে চুলের বৃদ্ধি হয় । সপ্তাহে দুইবার ব্যবহার করলে ভাল ফল পাওয়া যায় ।