Health Benefits of Tulsi : তুলসী পাতার কি কি গুন তা জানেন

বর্ষাকালে স্বাস্থ্যের যত্ন নেওয়া খুবই গুরুতপূর্ণ । বিশেষ করে হাঁপানি ,শ্বাসকষ্ট , দীর্ঘস্থায়ী কাশি এবং হাঁপানিতে আক্রান্ত রোগীদের । এই ঋতুতে একটি বিশেষ উদ্ভিদ যা সর্বত্র সহজেই পাওয়া যায় , তার ব্যবহার খুব উপকারী হতে পারে । বিস্তারিত জানাচ্ছেন চিকিৎসক প্রিয়াঙ্কা সিং ।

তুলসিকে আয়ুর্বেদ খুবই শক্তিশালী ভেষজ হিসাবে বিবেচনা করা হয় । এটিতে এমন সব ঔষধি উপাদান পাওয়া যায় যা রোগের গোঁড়া থেকে দূর করতে সাহায্য । তুলসি সেবন শ্বাস -প্রশ্বাস সংক্রান্ত সমস্যা দূর করতে সাহায্য করে । এছাড়া নিঃশ্বাসের দুর্গন্ধ , মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি , মাথাব্যথা , রাতকানা , কানের ব্যথার মতো সমস্যার এটি উপাদান ।

তুলসি দাঁতের ব্যথা ,গলার রোগ , কাশি , হাঁপানি , শুস্ক কাশি , ডায়েরিয়া , পেটব্যথা , কোষ্ঠকাঠিন্য ,প্রস্রাবের জ্বালাপোড়া , জন্ডিস ,চর্মরোগ , ম্যালেরিয়া , টাইফয়েড ,জ্বর , দাদ এবং চুলকানি নিরাময়ে সাহায্য করে । এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে । এমনকি তুলসি পাতা পিষে তার ঘ্রাণ নিলে সাইনোসাইটিস থেকে উপশম পাওয়া যায় ।

তুলশি খাওয়ার জন্য এর পাতার কাথ বা গুঁড়ো জলের সঙ্গে গ্রহণ করা যেতে পারে । শ্বাসকষ্টের সমস্যা যদি বেশি হয় , তা হলে মধুর সঙ্গে তুলসির রস মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় । মনে রাখবেন তুলসি পাতা চিবিয়ে খাবেন না , কারণ এতে দাঁতের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top