Reflux Acidity And Bloating Problem in Bengaliঃ অ্যাসিডিটির সমস্যার সমাধান ।

বাঙালি পরিবারে অম্বল বা অম্লজীর্ণনে জেরবার হওয়ার ছবি নতুন ঘটনা নয় । এই সমস্যার জরাজীর্ণ হতে হয় আম বাঙালিকে । গ্যাস -আম্বলের সমস্যা এড়াতে খালি পেটে নিয়ম করে অ্যাণ্টাসিড খান অনেকেই । তাতে সারা দিনের জন্য নিশ্চিত । দিনভর তেল -মশলা যা ই পেটে যাক , অন্তত গ্যাস হয়ে যাওয়ার ভয় থাকে না ।

মুঠো মুঠো অ্যাণ্টাসিড কখনওই এর সমাধান নয় । তার বদলে খরোয়া উপাদানেই আছে সমাধান । বলছেন পুষ্টিবিদ লিমা মহাজন । অ্যাণ্টাসিড খেলে গ্যাস – অম্বল ঠেকিয়ে রাখার অভ্যাস শরীরের জন্য ভাল নয় । বরং সকালে খালি পেটে এমন কিছু খাবার খান, যাতে গ্যাস -অম্বল না হয় ।

গ্যাস -অম্বল আমাদের নিত্যসঙ্গী । বেহিসেবি খাওয়াদাওয়ার ধাক্কায় বড় -ছোট , সব বয়সীদের গ্যাস ,অম্বল ,চোঁয়া ঢেকুর , পেটের সমস্যা ! গ্যাসের বড়ি খেলে মেলে সাময়িক স্বস্তি । কিন্তু কিছুক্ষণ বাদে ফের ফিরে আসে অ্যাসিডটি !

বহু মানুষ যা খায় তারপরেই মাথা যন্ত্রণা , পেটে হালকা ব্যথা , বমি বমি ভাব – গ্যাসের এই লক্ষণগুলি দেখা দেয় । অনেক ক্ষণ না খেলে থাকলে কিংবা বাইরের খাবার খেলে সাধারণত গ্যাস -অম্বলের সমস্যা হয় । চিকিৎসকরা জানাচ্ছেন , বেশি ফাইবার , চর্বি , অত্যাধিক নুন যুক্ত খাবার খেলেও পেটে গ্যাস হতে পারে ।

গ্যাস অম্বলের জ্বালা থেকে মুক্তি দিতে পারে গ্রিক ইয়োগ্রাত । এই খাবার সুস্বাদু এবং স্বাস্থ্যকরও বটে । প্রোটিন যুক্ত এই দই এমনিতেই অত্যন্ত উপকারী । এর সঙ্গে মধু ও বেরি মিশিয়ে নিলে তা আরও বেশি স্বাস্থ্যকর হয়ে উঠবে । সহজে শরীর দুর্বল হয়ে পড়বে না । পেটও ভাল থাকবে ।

বদহজম সংক্রান্ত সব কষ্ট দূর করে জোয়ান ও হিঙের গুন । গ্যাস , পেটফাঁপা ,অ্যাসিড রিফ্লাক্স , আইবিএস , পেটব্যথা কমে হজমে সাহায্যকারী উৎসেচক ক্ষরণ বৃদ্ধি পায় ।

প্রোটিন স্মুদিএটি তৈরি করতে নিতে হবে একটি ২৫ গ্রাম মতো প্রোটিন পাউডার । তার সঙ্গে ফাইবারে সমৃদ্ধ কলা আথবা বেরি এবং এক চা চামচ চিয়া বীজ এবং পিনাট বাটার । এই সব কটি উপাদান নিয়ে মিক্সিতে বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যকর প্রোটিন স্মুদি । সকালে খেলে সারা দিন মন এবং শরীর চনমনে থাকবে ।

শাকসবজি দিয়ে নানা ধরনের খাবার তৈরি করা যায় । পাস্তা ,চাউমিন তো আছেই সেই সঙ্গে স্যালাড ,স্যুপও বানিয়ে নিতে পারেন । স্বাস্থ্যকর খাবার মানেই তা সুস্বাদু হবে না , সেই ধারণা ভুল । ঠিক করে বানালে সব্জির পদই সুস্বাদু হয়ে উঠবে । তা ছাড়া পেটের যত্ন নিতেও পুজোর আগে এই খাবারগুলি বেশি করে খাওয়া জ্রুরি।

Disclaimer : এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য , তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top