একাধিক রোগের মহা ওষুধ এই পাতা । পান পাতা ভেবে অনেকেই ভুল করে থাকেন । তবে এটি কিন্তু পান পাতা নয় । গিলয়কে অমৃতও বলা হয় । আয়ুর্বেদে একে অমৃতের মতোই মুল্যবান বলা হয়েছে । আয়ুর্বেদের ক্ষেত্রে গিলয় একটি অত্যন্ত গুরতপূর্ণ ওষুধ । ভারতের সমস্ত ওষুধের মধ্যে এটি সবচেয়ে গুরুতপূর্ণ । সাধারণত গিলয় বিভিন্ন নামে পরিচিত । গিলয়কে কোথাও অমৃত ,আবার কোথাও ছিন্নরোহাও বলা হয়ে থাকে ।

গিলয়কে ছোট ছোট টুকরো করে ঘরের বাইরে কোথাও রাখলে প্রতিটি টুকরো গাছে পরিণত হয় , তাই একে ছিন্নরোহা বলা হয়। গুমলার অধিকাংশ মানুষ একে গিলয় নামেই চেনে । এই গাছের পাতা দেখতে খানিকটা পানের পাতার মতো । এটি আয়ুর্বেদের একটি আত্যন্ত গুরুতপূর্ণ ওষুধ ।

বর্ষাকালে যাঁদের শরীরের বিভিন্ন অংশে ফোঁড়া হয় তাদের জন্য এটি খুবই সহায়ক । এছাড়া এটি ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখতে এবং হজমশক্তি বাড়াতেও সয়হাক । গিলয়ের নির্যাস ভারতে তৈরি অনেক ওষুধে উপকরণ হিসেবে ব্যবহৃত হয় ।

গিলয় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ,জ্বরে , ডায়াবেটিস রোগীদের জন্য , হজম শক্তি বাড়াতে অত্যন্ত কার্যকর । শুধু শারীরিক নয় , মানসিক স্ট্রেস কমাতে ,দৃষ্টিশক্তি ,উন্নত করতেও এটি সাহায্য করে ।

যাঁদের হাঁপানি ,বাত বা রক্তশূন্যতার মতো সমস্যা রয়েছে তাঁরা এটি ব্যবহার করতে পারেন । এটি পেটের চর্বি কমাতে এবং বয়স ধরে রাখতেও ব্যবহার করা হয় । তবে গিলয় সেবন করার আগে কোনও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করাই ভাল ।