হাজারো রোগের সমাধান ঢেঁড়সেই । ডাল দিয়ে ঢেঁড়স কিংবা ঢেঁড়সের সবজি বা ভাজা । অনেকেই ভালবাসেন এই ভাবে ঢেঁড়স খেতে । তবে এই ঢেঁড়সের আসল গুনাগুন পেতে হলে ডালে ঢেঁড়স সিদ্ধ করে কিংবা সারারাত জলে ঢেঁড়স ভিজিয়ে রেখে সেই জল খেলে পাবেন বহুগুণ উপকারিতা । বিশিষ্ট পুষ্টিবিদ কিংশুক জানিয়েছেন ঢেঁড়সের গুন ও দোষ দুটোই রয়েছে ।

১। কিডনির কার্যক্ষমতা বাড়িয়ে দেয় ঃ নিয়মিত এক বাটি করে ঢেঁড়সের তরকারি খেলে কিডনির ভেতর জমতে থাকা ক্ষতিকর উপাদান বেরিয়ে যেতে শুরু করে ।

২। কন্সটিপেসনের প্রকোপ কমায় ঃ ঢেঁড়সের শরীরে থাকা ফাইবার শুধুমাত্র হার্টের খেয়াল রাখে না ,সেই সঙ্গে কন্সটিপেসন ,বদ-হজম এবং গ্যাস -অম্বলের মতো রোগের প্রকোপ কোমাতেও বিশেষ ভূমিকা পালন করে ।

৩। ক্যান্সার রোগকে প্রতিরোধ করে ঃ প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেণ্ট থাকার কারণে প্রতিদিন এই সবজিটি খেলে একদিন যেমন রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটবে । তেমনি শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিন উপাদানের কোষদের গঠনে পরিবর্তন করার কোনই সুযোগই দেয় না ।

৪। ওজন নিয়ন্ত্রনে চলে আসে ঃ অতিরিক্ত কারণে যদি চিন্তায় থাকেন , তাহলে প্রতিদিনের ডায়েটে ঢেঁড়সের অন্তর্ভুক্ত মাস্ট ! কারণ এই সবজির ভেতর থাকা ফাইবার অনেকক্ষন পেট ভরিয়ে রাখে ।

ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা যেমন কমে । সেই সঙ্গে বারে বারে খাওয়ার ইচ্ছেও চলে যায় । ফলে ওজন বাড়ার আশঙ্কা একেবারে কমে যায় ।