Ayurveda Leaf Neem: একটি পাতা বহু রোগের সমাধান ।

আয়ুর্বেদ থেকে শুরু করে বিজ্ঞান সব কিছুতেই দেশি যে পাতার উল্লেখ পাওয়া যায় বারে বারে সেই পাতা আর কিছু নয় আমাদের অতি পরিচিত নিম । এমনকি আমরা জানি যে চিকিৎসা বিজ্ঞানেও নিম থেকে তৈরি ওষুধ অনেক রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় ।

ঘরোয়া প্রতিকারেও নিমের ব্যবহার খুবই কার্যকর । তবে জানলে অবাক হবেন যে এই সব ছাড়াও নিমের এমন কিছু গুন রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য সব অত্যন্ত উপকারী । আয়ুর্বেদিক দৃষ্টিকোণ থেকে নিম অত্যন্ত গুরুতপূর্ণ বলে মনে করা হয় । আয়ুর্বেদে নিম পাতাকে ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে উপকারী বলে মনে করা যায় । এই পাতায় কশয়ার রস থাকে যা খাওয়ার পর মধুর রস ( ব্লাড সুগার ) নিয়ন্ত্রনে সাহায্য করে ।

ডায়াবেটিস রোগীরা যদি খালি পেটে কয়েকটি নিম পাতা চিবিয়ে খান ,তবে তারা কয়েক দিনের মধ্যে এর প্রভাব লক্ষ্য করতে পারেন । এছাড়া নিম পাতা ত্বকের সমস্যা দূর করতে কার্যকর বলে বিবেচিত হতে পারে । বর্ষায় ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে নিম পাতা উপকারী । তারপরও চিকিৎসকের পরামর্শ নিয়ে নিম পাতা খাওয়া উচিত । গর্ভবতী মহিলা ,শিশু এবং বয়স্কদের এগুলি খাওয়া উচিত নয় ।

আপনি অবশ্যই জেনে থাকবেন যে নিমের স্বাদ তেতো হলেও এর অনেক ঔষধি গুন রয়েছে , যা স্বাস্থ্যের জন্য উপকারী । আয়ুর্বেদ অনুসারে , সকালে খালি পেটে নিম খেলে শরীরের অর্ধেক রোগ সেরে যায় । ইতিহাসে হাজার হাজার বছর ধরে নিম ব্যবহার হয়ে আসছে । এটি প্রথম বেদে উল্লেখ করা হয়েছে , যেখানে এটির রোগ প্রতিরোধকারী বৈশিষ্ট এবং শারীরিক ও মানসিক স্বস্থ্যের উন্নতির জন্য প্রশ্নংসিত হয়েছে ।

ঐতিহ্যগতভাবে, নিম পাতা ত্বক – সম্পর্কিত রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে , যেমন আ একজিমা ,আমবাত , খুশকি এবং ম্যালেরিয়ার মতো সংক্রমণ নিয়ন্ত্রণে এই পাতার জুড়ি মেলা ভার ।

নিম পাতার গুড়ো , রস ও তেল বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষেত্রে ও চিকিৎসায় ব্যবহৃত হয় । নিমের ঐতিহ্যগত ব্যবহার শুধ ওষুধেই সীমাবদ্ধ নয় । এর পাতাগুলি বাড়িতে জীবাণুনাশক হিসাবেও ব্যবহৃত হয় ।

নিম পাতা প্রকৃতির এক অপূর্ব সম্পদ , যা বিভিন্ন রোগের চিকিৎসা ও প্রতিরোধে ব্যবহৃত হয় । বিশেষ করে ভারতীয় উপমহাদেশে হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এই পাতা । নিম পাতা খাওয়ার অনেক উপকারিতা রয়েছে , যা এটিকে একটি অমূল্য ঔষধি সম্পদ করে তুলেছে যুগ যুগ ধরে ।

আপনি যদি ডায়াবেটিসের রোগী হন , তাহলে নিম পাতা আপনার জন্য আশীর্বাদের চেয়ে কোনও অংশে কম নয় । এই পাতা নিয়মিত নিয়ম মাফিক খেলে ব্লাড সুগার স্বাভাবিক ভাবেই নিয়ন্ত্রনে আসে। নিম পাতার পর্যাপ্ত পরিমাণে ফাইবার পাওয়া যায় , যা হজমের সমস্যা কমাতে সহায়ক । তাই নিমপাতা পেটের রোগ দূর করতে পারে ।

যাঁদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাঁদের জন্য এই পাতা খুবই উপকারী । এই পাতাগুলি মলত্যাগের প্রক্রিয়াকে সহজ করে তুলতে পারে । নিম পাতার অ্যান্টি -ইনফ্লেমেটরি বৈশিষ্ট থাকে , যা লিভারের সুস্থ রাখতে সাহায্য করে । এটি খেলে শরীর থেকে টক্সিন বের হয় , যা আপনার রক্ত সঞ্চালনকেও উন্নত করে ।

শর্তত্যাগ ঃ শুধুমাত্র আপনাদের সচেতনতায় উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি লেখা হয়েছে । আমরা এই লেখায় সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করছি মাত্র । আপনি যদি কোথাও আপনার স্বাস্থ , জীবন ও বিজ্ঞানের যোগ সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগেই অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top