দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অন্যতম লিভার বা যকৃৎ । লিভারের সঙ্গে জড়িয়ে থাকে আমদের সার্বিক সুস্থতা । লিভারে ফ্যাটের পরিমাণ বাড়লে দেখা দেয় ফ্যাটি লিভারের সমস্যা । ফ্যাটি লিভার আধুনিক জীবনযাপনের সঙ্গে জড়িয়ে থাকা সমস্যা । ডায়েট , লাইফস্টাইল পাল্টানে এই সমস্যা নিয়ন্ত্রন করা যায় । পুষ্টিবিদ দীপশিখা জৈন বলেছেন পাঁচটি খাবারের কথা । তাঁর মতে এগুলি ডায়েট রাখলে ফ্যাট লিভারের সমস্যা থেকে রেহাই মেলে ।

ব্লাক কফিতে আছে অ্যান্টি -অক্সিডেণ্টস এবং পলিফেনল । লিভার এনজাইম নিয়ন্ত্রন করে যকৃতের কাজ সার্বিকভাবে বজায় রাখে , অক্সিডেটিভ স্ট্রেস দূর হয়ে লিভার সুস্থ থাকে । সবুজ শাকসবজিতে আছে প্রচুর নাইট্রেট এবং পলিফেনল । ভিটামিন এ ,সি এবং কে -এর প্রভাবে কোষ থেকে অক্সিডেটিভ স্ট্রেস দূর হয় । ফ্যাটি লিভাররে বিপত্তি থেকে রেহাই মেলে ।

অ্যাভোকাডো ইনফ্লেম্যাশন ও অক্সিডেটিভ স্ট্রেস কমায় । লিভারের কোষকে রক্ষা করে ভিটামিন ই এবং সি । তাই ফ্যাটি লিভার এড়াতে খেতেই হবে অ্যাভোকাডো ।

কাঁচা হলুদে আছে অ্যান্টি ইনফ্লেম্যাশন ও অ্যান্টি অক্সিডেণ্ট গুনা । হ্লুদের কারকিউমিনে যে উৎসেচক আছে তার প্রভাবে লিভারের কাজ ঠিকমতো বজায় থাকে । ফ্যাটি লিভারের সমস্যায় নাকাল হতে হয় না।


ওয়ালনাটে আছে অ্যান্টি অক্সিডেণ্ট এবং ওমেগা থ্রি এবং সিক্স ফ্যাটি অ্যাসিড । লিভারের সুস্থতার জন্য এই উপাদান গুরুতপূর্ণ । তাই ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে রোজ খান একমুঠো আখরোট ।