Health Benefits Of Green Papaya: কোন পেঁপেতে পুষ্টি বেশি কাঁচা না পাকা ?

পাকা পেঁপে খেতে ভাল সুস্বাদু ! অনেকেই মনে করেন পাকা পেঁপের পুষ্টিগুণ বেশি । কিন্তু এটি ভুল ধারনা! বিশেষজ্ঞদের মতে, পাকা পেঁপের থেকে বেশি স্বাস্থ্যগুন রয়েছে কাঁচা পেপেতে। কাঁচা পেঁপে পেট পরিষ্কার করে। আর এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য , পাইলস, ডায়রিয়া ও গ্যাসের সমস্যা নিরাময়ে কার্যকারী। লেখা – সুস্মিতা গোস্বামী । পেঁপেতে থাকা প্যাপেইন বিপাকহার বাড়িতে তোলে । এ ছাড়া পেঁপেতে থাকা ফাইবার পেটের সমস্যা কমায়। কাঁচা পেঁপে হজমের সমস্যার মোক্ষম ওষুধ ।

যারা ডায়বেটিসের ভুগছেন তারা কাঁচা পেঁপে খাওয়ার অভ্যাস শুরু করুণ। খেতে পারেন কাঁচা পেঁপের জুসও। কাঁচা পেঁপে বা এর জুস রক্তে চিনির পরিমাণ কমায়, শরীরে ইনসুলিনের পরিমাণ বাড়ায়। পেঁপেতে রয়েছে অ্যান্টিঅক্সি- ডেণ্ট এবং পটাশিয়াম যা হার্ট ভাল রাখে। পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, স্ট্রোকের ঝুঁকি কমায় ।

নিয়মিত কাঁচা পেঁপে খেলে ত্বকের সমস্যা দূর হয় , বিশেষ করে ব্রন এবং চামড়ার নানা দাগ ভাল করতে পারে। পেঁপেতে থাকে ভটামিন এ, সি এবং ই , আর থাকে অ্যান্টিঅক্সিডেন্ট , এঈ সমস্ত উপাদান ত্বকের ভিতর থেকে সতেজ আর সজীব রাখে । নিয়ম করে পেঁপে খেলে ত্বক ঝলমলে হবে।

ওজন কমাতে কাঁচা পেঁপে খুবই গুরুতপূর্ণ এতে যথেষ্ট আঁশ বা ফাইবার রয়েছে। পেঁপেতে খুব কম ক্যালোরি থাকে , মেদ কমানোর জন্য বিশেষ কিছু উপাদান রয়েছে । (Disclaimer: এই প্রতিবেদনটি কেবল মাত্র সাধারনের জন্য বিষদে জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) ধন্যবাদ,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top