স্বাস্থ্য সচেতন অনেকের কাছেই ছোলার মতো খাবারের কদর বেসি। তাই বলে মুঠো মুঠো কাঁচা ছোলা খাওয়া যায় কি?

একটা সময়ে নিয়ম করে দৌড়তে জেতেন।তাই সকাল শুরু হত ছোলা খেয়ে। প্রোটিন , কার্বোহাইড্রেট, ফ্যাট, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন এবং ভিটামিন রয়েছে ছোলায়। কাঁচা বাদামও উপকারি। তবে বাদামে যেটুকু ফ্যাট রয়েছে, তা ছোলাতে নেই। তাই স্বাস্থ্য সচেতন অনেকের কাছেই ছোলার মতো খাবারের কদর বেশি।তাই বলে মুঠো মুঠো কাঁচা ছোলা খাওয়া যায় কি? পুষ্টিবিদরা বলেছেন, সারা দিনে এক মুঠো ছোলা খাওয়াই যথেষ্ট। রোজ ভেজানো ছোলা খেলে কি কি উপকার পাবেন?

১) ছোলায় ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের পরিমান বেশি। যা হাড়ের ঘনত্ব বাড়ীয়ে তুলতে সাহায্য করে। বয়সকালে হাড়ের নমনীয়তা ধরে রাখতেও এই উপাদানগুলি জরুরি। আরথ্রাইটিস এবং অষ্টিয়োপোরোসিসের সমস্যা প্রতিরোধ করতে চাইলে নিয়মিত ভেজান ছোলা খেতে হবে।2) এই মরসুমের সর্দিকাশি , সংক্রমনজনিত সমস্যা হওয়া স্বাভাবিক। রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে ঘন ঘন রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যায় । শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে ভেজানো ছোলা । ৩) শরীরচর্চা করে দেহের অতিরিক্ত মেদ ঝরাতে চাইছেন ? ডায়েটে ভেজানো ছোলা যোগ করতে পারেন । ছোলাতে যে পরিমাণে ফাইবার আছে তা মেদ ঝরানোর জন্য যথেষ্ট। ৪) অনেক মহিলাই রক্তাসল্পতায় সমস্যায় ভোগেন , ছোলায় রয়েছে আয়রন। তাই নিয়মিত ভেজানো ছোলা খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে । ৫) ডায়াবেটিকদের জন্যে ভেজানো ছোলা উপকারী । কারন ছোলার গ্লাইসেমিক ইনডেক্স কম। যা সহজেই রক্তে শর্করা বেড়ে যাওয়ার ভয় থাকে না । এ ছাড়া ছোলায় আছে প্রোটিন আর ফাইবার যা সামগ্রিক ভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য অনেক ভাল ।