
সকাল সকাল এক কাপ আদা চায়ের মতো বুস্টার আর কিই বা হতে পারে।কিন্তু জানেন কি, আদা আপনার রুপচর্চারও অন্যতম উপাদান হয়ে উঠতে পারে। অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে আদা। বার্ধক্যচিহ্ন রোধ করে। রোদে পোড়া অংসগুলোতে লাগিয়ে ফেলুন আদার রস।দাগ দূর হয়ে যাবে। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চান? মুখে আদার রস লাগান।

ফেসপ্যাকে মিশিয়ে নিন খানিকটা আদার রস। মুখের জৌলুস খুলবে ।ত্বকের বলিরেখা আটকাতে আদার জুড়ি নেই।ব্রন বা মেচেতার দাগ পরিস্কার করে আদা। এমনকি জ্বালা পোড়াতেও আদা অসম্বভ উপকারী। টোনার হিসেবেও দারুণ কাজ করে আদা। ত্বকে ছোপ ছোপ দাগ? বুলিয়ে নিন আদার রুস। শ্যাম্পুর সঙ্গে অল্প পরিমানে আদার রস মিশিয়ে চুলে লাগাতে পারেন।