papaya seeds benefits : পেঁপে কাটার পর আমরা তার বীজ গুলি ফেলে দিয়ে থাকি । কিন্তু আমরা জানি কি এই বীজ গুলি কতটা উপকারি ।

আমদের অত্যন্ত প্রিয় একটি ফল পেঁপে । কাঁচা সবজি বা পাকা ফল যে ভাবেই খাওয়া হোক না কেন , পেঁপে শরীরের জন্য খুব উপকারী । প্রায় সকলেই পেঁপে খাওয়ার সময় পেঁপের বীজ গুলি ফেলে দিয়ে খেয়ে থাকেন । তবে , অনেকেই জানে না পেঁপের বীজের রয়েছে বহু গুন । কিন্তু মজার বিষয় হচ্ছে , পেঁপের সঙ্গে পেঁপের বীজও যে আমাদের শরীরের জন্য অনেক বেশি পুষ্টিগুণ সরবরাহকারী , তা বেশির ভাগ মানুষ জানে না ।

পেঁপের বীজ ছোট , কালো বীজ যা পেঁপে ফলের মাঝখানে পাওয়া যায় । এই বীজ গুলির স্বাদ কিছুটা তেতো এবং গোোলমরিচের মতো । এই বীজ গুলি সঠিকভাবে খাওয়া হলে বেশ কিছু স্বাস্থ্যকর উপকারিতা প্রদান করে এবং পুষ্টিগুণে সমৃদ্ধ । পেঁপের বীজ প্রয়োজনীয় পুষ্টির একটি সমৃদ্ধ উৎস । এগুলিতে রয়েছে ফ্যাটি অ্যাসিড , লিপিড , কার্বোহাইড্রেট , ফাইবার , আয়রন , ফসফরাস , প্রোটিন , পটাশিয়াম , ভিটামিন এ , ম্যাগনেসিয়াম । এছাড়া এই বীজগুলিতে মনোআনস্যাচুরেটেড ফ্যাট , ফ্ল্যাভোনয়েড এবং পলিফেলন সহ অ্যান্টিঅক্সিডেণ্ট রয়েছে ।

চলুন জেনে নেওয়া যাক পেঁপের বীজে বীজে কি কি স্বাস্থ্যগুণ রয়েছে ————-

হজমশক্তি উন্নত করে ঃ পেঁপের বীজে প্যাপেইন নামক একটি এনজাইম রয়েছে , যা হজমে সাহায্য করে । খাবারের পর এক চামচ পেঁপের বীজ খেতে পারেন , যা হজমে সাহায্য করে , পেট ফাঁপা , কোষ্ঠকাঠিন্য এবং বদহজমের মতো হজমজনিত সমস্যা প্রতিরোধ করে । এছাড়া পেঁপের বীজের সঙ্গে মধু মিশিয়ে খেলে পরিপাক্ক্রিয়া ভালো থাকে । যাদের হজমের সমস্যা রয়েছে , তারা এই ঘরোয়া উপায়ে তা দূর করতে পারেন ।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঃ পেঁপের বীজে প্রচুর পরিমানে রয়েছে ভিটামিন সি , যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোলাজেন উৎপাদনে সাহায্য করে , শরীরের সংক্রমণ এবং অসুস্থতার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়ায় ।

লিভারের স্বাস্থ্য ভালো রাখে ঃ পেঁপের বীজে উপস্থিত থাকা যৌগগুলি লিভারকে বিষমুক্ত করতে সাহায্য করতে পারে । এই বীজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেণ্ট রয়েছে , যা শরীর থেকে বিষাক্ত পদার্থ দুএ করতে সাহায্য করে এবং লিভারের কার্যকারিতা বৃদ্ধি করে । এছাড়া , নেফ্রোটক্সিক পদার্থকে ধ্বংস করতে সাহায্য করে ।

প্রদাহ কমাতে ঃ পেঁপের বীজ প্রদাহ কমাতে বেশ কার্যকর । পেঁপের বীজ ভিটামিন সি ,অ্যালকালয়েড এবং ফ্ল্যাভনয়েড সমৃদ্ধ । এই সব উপাদান প্রদাহের মতো সমস্যা দূর করতে সাহায্য করে। এছাড়া , পেঁপের বীজ অ্যান্টিঅক্সিডেণ্ট এবং প্রদাহ- বিরোধী যৌগগুলিতে সমৃদ্ধ । চাইলে আপনি স্যালাড , স্মুদি বা দইয়ের উপর গুড়ো করা বীজ ছড়িয়ে বাদামের স্বাদ বাড়াতে পারেন ।

কিডনির স্বাস্থ্য বজায় রাখে ঃ আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণও অঙ্গ কিডনি । এই ছোট অঙ্গ আমাদের শরীরের দূষিত পদার্থ বের করে দেয় । পেঁপের বীজ কিডনির কার্যক্রম ভালো রাখে ।

ঋতুস্রাবের ব্যথা কমাতে ঃ ঋতুস্রাবের সময় অনেকেরই অসহ্য যন্ত্রণা হয় । এই ব্যথা থেকে মুক্তি পেতে পেঁপের বীজ খেতে পারেন । ঋতুস্রাব চলাকালীন পেঁপের বীজের সঙ্গে মধু মিশিয়ে খেলে ব্যথা অনেক কম হয় ।

ক্যান্সার প্রতিরোধ করে ঃ পেঁপের বীজে আইসোওসায়ানেটের মতো যৌগ রয়েছে যা ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে এবং নির্দিষ্ট ধরণের ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে ।

ওজন নিয়ন্ত্রণ করে ঃ পেঁপের বীজে প্রচুর পরিমানে ফাইবার রয়েছে , যা এটি ওজন নিয়ন্ত্রনে সাহায্য করতে পারে । এতে থাকা উচ্চ ফাইবার দীর্ঘ সময় ধরে পেট ভরা রাখতে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ।

হৃদরোগের উন্নতি ঘটে ঃ পেঁপের বীজ হৃদরোগের জন্য বেশ স্বাস্থ্যকর । এতে মনো – আনস্যাচুরেটেড ফ্যাত এবং অ্যান্টি – অক্সিডেণ্ট রয়েছে , যা এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে প্রতিরোধ করতে সাহায্য করতে পারে ।

পেঁপের বীজ কি ভাবে খাবেন —- প্রথমে পাকা পেঁপে থেকে বীজ গুলি বের করে , তা ভালো করে ধুয়ে নিন । এরপর একটা পাত্রে করে রোদে শুকিয়ে নিন । আবার সেই বীজ গুলি গুড়ো করে একটি কাচের পাত্রে ভরে রেখে দিন । আবার যে কোনও স্যালাড বা স্মুদি বানানোর সময়ে এই গুড়ো ব্যবহার করতে পারেন । এতে পুষ্টিগুণ পাবেন আর তেতোও লাগবে না ।

মনে রাখবেন ,

অল্প পরিমানে পেঁপের বীজ দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে ডোজ বাড়ান যাতে কোনও প্রতিকূল প্রভাব না পরে । পেঁপের বীজ অতিরিক্ত পরিমাণে গ্রহন করলে বিরুপ প্রভাব পড়তে পারে , কারণ অ্যান্টি – ফাঙ্গাল এবং অ্যানথেলমিণ্টিক এজেন্টের মতো যৌগের ঘনত্ব বেশি থাকে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top