health care ; এই গরমে শরীর ঠাণ্ডা করতে খান বেশ কয়েকটি পানীয় ।

অত্যাধিক গরম থেকে রক্ষা পাওয়ার জন্য নিজেকে হাইড্রেট করে খাবার জন্য কোল্ড ড্রিঙ্ক অথবা সোডা না খেয়ে বরং এই পানীয় গুলি খেতে পারেন । এই পানীয় গুলি শরীরকে ঠাণ্ডা রাখার পাশাপাশি উল্টে শরীরকে দেবে একাধিক পুষ্টিগুণ । পুরো গরমকাল জুড়েই এগুলো খেতে পারেন । হাইড্রেট থাকার পাশাপাশি গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে এসব পানীয় । এছাড়া গরমে শরীরকে হাইড্রেট রাখতে প্রতিদিন অত্যন্ত ৩ লিটার করে জল খেতে হবে । এই গরমে শরীরে জলের ঘাটতি মেটানোর পাশাপাশি শরীরকে ঠাণ্ডা রাখাও ভীষণ দরকার । এ ক্ষেত্রে ভরসা রাখতে পারেন বিভিন্ন প্রকার পানীয়র উপর । গরমে প্রচুর পরিমানে ঘাম হচ্ছে । এই পরিস্থিতিতে শরীরের দরকার প্রচুর জল । না হলে শরীরে জলের পরিমাণ কমে গেলে তা ডিহাইড্রেশন বা হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে ।

তবে , তা বাজারের কেনা পানীয় না হয় । সেক্ষেত্রে শরীর ঠাণ্ডা রাখতে প্রাকৃতিক পানীয় খেতে হবে । ঠাণ্ডা পানীয় শরীরকে ডিটক্স করে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করে । গরমের সঙ্গে লড়তে হলে দরকার প্রচুর শক্তি । না হলে সারা দিন পরিশ্রান্ত ও দুর্বল লাগে । এই গরমে প্রচুর পরিমানে জল এবং বিভিন্ন রকম ঘরোয়া পানীয় বানিয়ে খেতে হবে । গরমের সময় বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় ঘামের সাথে শরীর থেকে বিভিন্ন ধরনের খনিজ বের হয় । সে গুলোর ঘাটতি গুলো পূরণ করার জন্য বিভিন্ন ধরনের খনিজ জাতীয় পানীয় বা ইলেক্ট্রোলাইট ড্রিংকস খেতে পারে । তাছাড়া , গরমে ব্যাকটেরিয়া ও ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ে । তাই শরীরের প্রতিরোধ শক্তি বৃদ্ধি করার দিকেও নজর দিতে হবে ।

গরমের মরশুমে অতিরিক্ত তাপমাত্রার কারণে ড্রিহাইড্রেশনের পাশাপাশি পেট গরম হওয়ার প্রবণতা দেখা যায় । একে বলা হয় স্টমাক হিট । আর এই স্টমাকের কারনে বদহজম , গ্যাস , অ্যাসিডিটির মতো একাধিক সমস্যা দেখা যায় । তাই জেনে নিন এই প্রচণ্ড গরমে নিজেকে সতেজ রাখতে কি কি পানীয় খাওয়া যেতে পারে ——

নারকেল জল ঃ নারকেলের জল শরীরকে হাইডেট্রেড রাখতে বেশ কার্যকরী । এটি শরীরের মিনারেল স্তরকে বজায় রাখে এবং শরীরকে ঠাণ্ডা করে । এছাড়া , ডায়রিয়া , আমাশায় মতো সমস্যা হলে নারকেলের জল শরীরকে সুস্থ করে কাজে লাগে ।

পুদিনা পাতার সরবত ঃ পুদিনা পাতা শরীরকে ঠাণ্ডা রাখার পাশাপাশি শরীর ঝরঝরে রাখে । গরমে হজমের সমস্যা দেখা দিলে । পুদিনা পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেণ্ট হজমের সমস্যা দূর করতে সাহায্য করে ।

লেবুর জল ঃ অতিরিক্ত গরম থেকে রক্ষা পাওয়ার জন্য লেবুর রস খাওয়া ভীষণ উপকারী । লেবুতে থাকে প্রচুর পরিমানে ভিটামিন সি , যা শরীরের আদ্রতা বজায় রাখতে সাহায্য করে । লেবুর জল হজমে সাহায্য করে এবং রক্তে শর্করাকে নিয়ন্ত্রণে রাখাতে পারে ।

আখের রস ঃ গরমের দিনে আখের রস খুবই সহজলভ্য একটি পুষ্টিকর প্রাকৃতিক পানীয় । আখের রসকে প্রাকৃতিক এনার্জি বুস্টার বলা হয় । আখের রস খেলে এনার্জি লেভেল বেড়ে যায় এবং শরীর ঠাণ্ডা এবং হাইড্রেটেড থাকে । এতে রয়েছে আয়রন , পটাশিয়ামের মতো উপাদান , যা শ্রির চাঙ্গা করতে খুব অল্প সময়েই । এছাড়া হজমের সমস্যা থাকলে তা দূর করে আখের রস ।

বেলের সরবত ঃ এই গরমে শরীরকে ঠাণ্ডা রাখার জন্য বেলের সরবত খাওয়া ভীষণ দরকার । বেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমান অ্যান্টি-ফাংগাল এবং একাধিক পুষ্টিগুণ , যা ঘামলেও শরীরে শক্তি অভাব হতে দেয় না । এছাড়া এর মধ্যে থাকা সোডিয়াম , আয়রন , পটাশিয়ামের যৌগ , যা হজম শক্তিকে উন্নত করে ।

তরমুজের রস ঃ এই গরমে তরমুজ দিয়ে বানিয়ে নিতে পারেন হাইড্রেটিং পানীয় । তরমুজের দানা ফেলে দিয়ে মিক্স করে নিলেই তৈরি তরমুজের রস ।

কাঁচা আমের সরবত ঃ কাঁচা আমের সরবত খেলে শরীরের তাপমাত্রা ভারসাম্য বজায় থাকে । কাঁচা আম শরীর থেকে দূষিত পদার্থ গুলো দূর করতে বেশ উপকারী । কাঁচা আম ভিটামিন এ , বি১ , বি২ এবং সি – তে ভরপুর । এছাড়া , কাঁচা আমে পটাশিয়াম , সোডিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো খনিজ উপাদান রয়েছে । তাই এই গরমে খাদ্যতালিকায় কাঁচা আমের সরবত রাখতে পারেন ।

ঘোল বা বাটারমিল্ক ঃ দইয়ের সঙ্গে বিভিন্ন রকম মশলা ও নুনের মিশ্রনে তৈরি করা পানীয়টি গরমের দিনে শরীর ঠাণ্ডা করার জন্য অনন্য এক আদর্শ , যাকে বলা যেতে পারে ঘোল বা বাটারমিল্ক । বাটারমিল্ক এমন একটা স্মুদি , যাতে থাকে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক । এটি মেটাবলিজামকে দূর করে এবং শরীরকে ঠাণ্ডা রাখে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top