Health Care : সর্দি- কাশি থেকে ব্রন বা চুল পড়া সব সমস্যার সমাধান এই পাতা ।

অতি সুন্দর এবং ঔষধি একটি ফুল গাছ হল শিউলি । সুন্দর সাদা ফুলের শিতল এবং শান্ত সুবাস অনেকেই পছন্দ করেন । সাধারণত ভাবে এই গাছ পারজাত বা রাতের জেসমিন নামে পরিচিত । জানলে আপনি আবাক হয়ে জাবেন যে এই গাছের ফুল শুধু রাতেরবেলা ফোটে এবং সকাল হতে না হতেই গাছ থেকে সব ফুল ঝড়ে পরে যায় । তাই এই গাছ রাতের রানী নামে পরিচিত । এর ঔষধি গুণের জন্য আয়ুর্বেদ শাস্ত্রে এর অবস্থান খুবই উচ্চ । এটি দক্ষিণ এশিয়ার দখিন-পূর্ব থাইল্যান্ড থেকে পশ্চিমে বাংলাদেশে , ভারত , উত্তরে নেপাল এবং পুরবে পাকিস্থান পর্যন্ত এলাকায় জুড়ে দেখতে পাওয়া যায় । বাড়ির উত্তর বা পূর্ব দিকে শিউলি গাছ লাগানো ভালো । এতে ঘরের নেতিবাচক দূর হয় । সেইসঙ্গে গৃহে আসে সুখ , শান্তি , সমৃদ্ধি । শিউলি গাছ ঘরে লাগালে মানসিক চাপ দূর হয় এবং গৃহেশান্তি বজায় থাকে ।

ছোট আকারে কমলা সাদার মিশ্রণে এই ফুলের মিষ্টি গন্ধে চারিদিকে মহ মহ করে ওঠে । কেবল মিষ্টি গন্ধ মন ভালো করে দেওয়া রঙের জন্য শিউলি সবার প্রিয় তা কিন্তু নয় । বহু ঔষধি গুনে ভরপুর এই গাছের পাতা । শিউলি পাতার আয়ুর্বেদিক গুণাবলী অনেক । এই পাতার রস খেতে অত্যন্ত তেতো । শিউলি পাতার মধ্যে রয়েছে অক্সিজেন , অ্যান্টি – ইনফ্লেমেটরি , অ্যান্টি – অক্সিডেণ্ট সহ আরো কিছু বৈশিষ্ট্যপূর্ণ উপকরণ । শিউলি পাতা অনেক গুনাগুন এবং উপকার সম্পন্ন । যা আপনি অনেক রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার করতে পারেন । এই পাতা আপনাকে সকল রোগের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে । কেউ যদি এর পাতা থেকে নাকে গন্ধ নেই তাহলে তার ঘুম ভালো হবে এবং মস্তিস্ক সতেজ রাখতে সাহায্য করে ।

এই ব্লকে আমরা আলোচনা করব , শিউলি পাতা খাওয়ার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে ।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ঃ নিয়মিত শিউলি পাতার রস খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় । এই পাতার রসের মধ্যে রয়েছে দারুন উপকার । শিউলি পাতার রস রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ করে । যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ নানান সমস্যা সমাধানে সাহায্য করে । শিউলি পাতার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেণ্ট ও অ্যান্টি – ইনফ্লেমেটরি উপাদান । এই দুটি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ।

সর্দি – কাশি কমায় ঃ শিউলি পাতার স্বাদ খুব তিতকুটে হয়ে থাকে । এই পাতার রস খেলে কাশির সমস্যা কমে । শিউলির নির্যাস ব্রংকিয়াল পেশিগুলিকে শিথিল করে , ফলে কাশি এবং ব্রঙ্কাইটিস – এর উপসর্গগুলি দুর হয় । কাশি থেকে মুক্তি পাওয়ার জন্য শিউলি পাতার রসের মধ্যে দারুণ উপকার রয়েছে । খালি পেটে শিউলি পাতার রস খেলে কফের সমস্যা দূর হয় । এটি নিয়মিত খেলে কাশি ও কফ দুটোই দূর হবে । এর তেতো ভাব কাটানোর জন্য এতে এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন ।

কৃমির সমস্যা কমে ঃ কৃমির সমস্যা সমাধানে শিউলি পাতা দারুণ কাজ করে । শিউলি পাতার রস অল্প গরম করে খেলে কৃমির সমস্যা কমে ।

বাতের ব্যথা সারায় ঃ যারা দিরঘদিন ধরে বাতের ব্যথা বা কোমরের ব্যথায় ভুগছেন তারা এই পাতা বেটে তার রস দিয়ে খালি পেটে চা খেতে পারেন । বাতের ব্যথা কমাতে প্রতিদিন সকালে এক কাপ জলে দুটি শিউলি পাতা ও দুটি তুলসী পাতা ফুটিয়ে খেতে পারেন । এতে মিলবে উপকার এবং নিমেষে দূর হবে রোগ ব্যাধি ।

ঠাণ্ডাজনিত সমস্যা কমায় ঃ ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগলে খেতে পারেন শিউলি পাতার রস । নিয়মিত ২ চামচ পরিমাণ পাতার রস হালকা গরম করে খেলে এই সমস্যায় উপকার পাবেন ।

মানসিক চাপ দূর করে ঃ শিউলি পাতা অতিরিক্ত দুশ্চিন্তা , ডিপ্রেশন ও মানসিক চাপ দূর করার জন্য খুব উপকারী । নিয়মিত হাফ কাপ জলে এক থেকে দুটো শিউলি পাতা দিয়ে ফুটিয়ে নিন , এরপর তা ছেকে খেতে পারেন । তাহলে মানসিক চাপ দুশ্চিন্তা থেকে উপশম পাবেন । আবার শিউলি পাতার তেল ব্যবহার করলে সমস্যা থেকে মুক্তি পেতে পারেন ।

হজমশক্তি বৃদ্ধি করে ঃ শিউলি পাতা হজমশক্তি বৃদ্ধিতে দারুণ কাজ করে । আপনার যদি হজমশক্তির সমসা থাকে তাহলে নিয়মিত খেতে পারেন শিউলি পাতা । এছাড়া পরিপাকতন্ত্র ঠিক রাখতে সাহায্য করে । দিনে একবার হলেও এই পাতার চা বানিয়ে খেলে পারেন হজমশক্তি বৃদ্ধির পাশাপাশি গ্যাসের সমস্যার সমাধান পাওয়া যায় ।

ত্বকের জন্য উপকার ঃ শিউলি পাতার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেণ্ট , যা ত্বকের ফুসকুড়ি ব্রন ও চামড়ায় ভাজ , পোড়া সহ আরো অনেক সমাধান দেয় । এর পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে । যা আগের থেকে অনেক সুন্দর করে তুলতে সাহায্য করবে আপনাকে ।

গলার সমস্যা সমাধান করে ঃ গলার সমস্যা সমাধান করতে সাহায্য করে শিউলি পাতার মধ্যে থাকা গুনাগুন । শিউলি পাতা দিয়ে দিনে দুইবার কড়া এককাপ গরম চা খেতে পারেন । তাহলে শিউলি পাতা আপনার গলার সমস্যা সমাধানের জন্য যথেষ্ট উপকারী ।

চুলের জন্য উপকার ঃ চুল পরে যাওয়ার সমস্যায় ভুগছেন । তাহলে চুল পড়া রোধ করার জন্য শিউলি পাতার তেল খুব উপকারী । শিউলি পাতার তেল ব্যবহার করলে চুল পড়া রোধ করে এবং নতুন গজানো চুলের গোঁড়া মজবুত করতে পারে । শিউলি পাতা নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে নিতে হবে । এরপর পাতাগুলো ফেলে দিয়ে তেল সংরক্ষণ করতে হবে । এই তেল সপ্তাহ কয়েকবার ব্যবহারের ফলে মাথার চুল বাড়তে সাহায্য করে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top