Health Tips : জানেন কত উপকার । নিয়মিত খান ফল পাবেন হাতেনাতে । ( সবুজ মুগডাল )

সবুজ মুগ ডাল হল একটি সুস্বাদু মসুর ডাল , যা এশিয় পরিবারগুলিতে বিভিন্ন ধরনের খাবার তৈরিতে ব্যবহার করা হয় । যেমন – ভাজা , স্যুপ , তরকারি এবং কিছু মিষ্টি খাবার । সবুজ মুগ ডাল একটি উদ্ভিদ- ভিত্তিক । এই ডাল বিভিন্ন নামে পরিচিত , যেমন – কেরালায় চেরুপায়ার কারি , অন্ধ্র প্রদেশে পেসালু কুরা এবং উত্তরে সবুজ মুগ ডাল । সুস্বাস্থ্যের জন্য যে কোনও একটা ডাল অবশ্যই খেতে পারেন । ছোলার ডাল , কলাইয়ের ডাল , মটর ডাল , মুসুর ডাল , অড়হর ডাল , বউলির ডাল – এইসব ডালই শরীরের জন্য ভালো । তবে এই ডালের রানী বলা হয় সবুজ মুগ ডালকে । বাজারে খোসা সহ সবুজ মুগ ডালও পাওয়া যায় । আর এই ডাল নিয়ম করে খেলে শরীর থাকবে সুস্থ । অনেকেই বলেন ডাল খেলে গ্যাস হয় এবং সহজে তা হজম হতে চায় না । তবে এক্ষেত্রে মুগ ডাল কিন্তু এমনটা হয় না ।

মুগ ডালের যেমন অসাধারণ স্বাদ রয়েছে তেমনই পুষ্টিগুনে ভরপুর , যা খাওয়া স্বাস্থ্যের জন্য সবসময় উপকারী । এই ডালে রয়েছে প্রোটিন , ফাইবার , ক্যালসিয়াম , কার্বোহাইড্রেট , ভিটামিন সি , ভিটামিন বি , ফোলেট , জিঙ্ক , ম্যাগনেসিয়াম , অ্যান্টিঅক্সিডেণ্ট , ভিটামিন এ , আয়রন । এটি অ্যামিনো অ্যাসিডে সমৃদ্ধ , যার মধ্যে রয়েছে ফেনিল্যালানিন , আইসোলিউসিন , ভ্যালাইন , লিউসিন ,লাইসিন এবং আর্জিনিন । এছাড়া , এতে ক্যালোরি কম থাকে । এই ডালের অনেক রকম ঔষধি গুন রয়েছে । এক মুঠো ভেজানো সবুজ মুগ ডাল শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করতে ভীষণ কার্যকর । এবার চলুন জেনে নেওয়া যাক ভেজানো বা সবুজ মুগ ডাল খাওয়ার উপকারিতা সম্পর্কে ।

১। রক্তচাপ নিয়ন্ত্রণ করে ঃ সবুজ ডাল পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ । এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে , খারাপ কোলেস্টেরল কমাতে এবং রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে । এছাড়া , সবুজ মুগ ডালের একটি সুবিধা হল রক্তচাপ নিয়ন্ত্রণ করা । এটি একটি এনজাইম নিঃসরণ করে যা রক্তচাপ কমানোর জন্য দায়ী । আপনার নিয়মিত খাদ্যতালিকায় এই ডালটি রাখতে শুরু করুন , যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে । এতে উচ্চ পরিমাণে আয়রন রয়েছে , যা রক্তাল্পতা প্রতিরধ করে এবং হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় ।

২। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঃ সবুজ মুগ ডালে থাকা জিঙ্ক , অ্যান্টিঅক্সিডেণ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । এতে থাকা উপাদান শরীরকে সংক্রমণ এবং প্রদাহ প্রতিরোধে সাহায্য করে , সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতা বৃদ্ধি করে ।

৩। পাচনতন্ত্র নিরাময় করে ঃ ভারতীয় পড়িবারগুলিতে জনপ্রিয় একটি খাবার মুগ ডাল । কারণ , মুগ ডালে প্রদাহ- বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা স্বাস্থ্যকর হজম ব্যবস্থাকে উৎসাহিত করে । এটি ফাইবার সমৃদ্ধ এবং স্টার্চ রেজিসটণ্ট । যে কারণে মুগ ডাল হজম করা বেশ সহজ । এই ডাল সারারাত ভিজিয়ে রেখে পরের দিন খেলে অনেক উপকার পাওয়া যায় । হজমের সমস্যা দেখা দিলে মুগ ডাল সেদ্ধ করে খেতে পারেন । এতে উপকার পাবেন হাতেনাতে । এছাড়া প্রতিদিন ভেজানো মুগ ডাল খেলে হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ।

৪। শরীরকে বিষমুক্ত করে ঃ সবুজ মুগ ডালে অ্যান্টিঅক্সিডেণ্ট বৈশিষ্ট্য রয়েছে , যা ক্ষতিকারক বিষাক্ত পদার্থ অপসারণ করে শরীরকে বিষমুক্ত করতে সাহায্য করে । এটি লিভারের কার্যকারিতা সমর্থন করে এবং রক্তপ্রবাহ পরিস্কার করতে সাহায্য করে । মুগ ডাল শরীর ঠাণ্ডা রাখতে সাহায্য করে । ভেজানো মুগ ডালে আয়রন , ম্যাগনেসিয়াম মেলে । মুগ ডাল দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে । শরীরচর্চার পরে কিছুটা ভেজানো ডাল খেলে খুব সহজেই ক্লান্তি দূর করতে সাহায্য করে । এছাড়া মুগ ডালের মধ্যে রয়েছে ফোলেট যা শরীরের জন্য খুবই ভালো ।

৫। ওজন কমাতে সাহায্য করে ঃ এই ডালে ক্যালোরি কম এবং ফাইবার বেশি থাকে । যে কারণে মুগ ডাল খেলে তা ক্ষুধা নিবারণ করে , দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে এবং অতিরিক্ত খাওয়া রোধ করে । এতে ক্যালোরি কম থাকায় বাড়তি ওজনের আর ভয় থাকে না । এতে থাকা প্রোটিনের পরিমাণ বিপাক ক্রিয়া বৃদ্ধি করে , যা আরও কার্যকর ওজন নিয়ন্ত্রণে অবদান রাখে । সেজন্য ওজন কমাতে এটি খেতে পারে ।

৬। ডায়াবেটিস রোগীদের জন্য উপকারি ঃ এই ডাল ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো । কারণ , মুগ ডাল ফাইবার এবং প্রোটিন সমৃদ্ধ । যা রক্তে চিনির নিঃসরণকে উদ্দীপিত করে । সবুজ মুগ ডালের গুঁড়ো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ।

৭। হার্ট সুস্থ রাখে ঃ মুগ ডাল হার্ট ভালো রাখতে সাহায্য করে । এই ডালে থাকে পটাসিয়াম , ফাইবার , অ্যান্টিঅক্সিডেণ্ট , যা হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী । ভেজানো ডাল খেলে তা ব্লাড সুগার কমাতে সাহায্য করে । সেইসঙ্গে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এটি । নিয়মিত মুগ ডাল খেলে হার্টের অসুখের ঝুঁকি কমে । এটি লিভারকে কার্যকারিতা বাড়ায় এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায় ।

৮। ত্বকের জন্য উপকারী ঃ এই ডালের ত্বকের জন্য অনেক উপকারিতা রয়েছে । এতে অ্যান্টিঅক্সিডেণ্ট থাকে যা ব্রণ এবং ত্বকের অন্যান্য দাগ প্রতিরোধে সাহায্য করে । মুগ ডালের গুঁড়ো করে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করা যেতে পারে । এতে ত্বককে উজ্জ্বল করার একটি উপাদান রয়েছে যা মেলানিন তৈরিতে বাধা দিতে পারে । ব্রন নিয়ন্ত্রণের পাশাপাশি এটি ত্বকে আর্দ্রতা প্রদান করতে পারে ।

৯। চুলের জন্য উপকারী ঃ সবুজ মুগ ডালে রয়েছে ভিটামিন সি , যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে । এটি পটাসিয়াম সমৃদ্ধ , যা চুলকে নরম করতে এবং উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে । এটি খুশকি প্রতিরোধ করতে পারে এবং চুলের ভলিউম বাড়াতে পারে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top