লাল বা কাঁচা – দুই ধরনের টমেটোই বাজারে দেখা যাচ্ছে । টমেটো মূলত শীতের সবজি হলেও এখন সারা বছরই লাল টমেটো চোখে পড়ে । তবে এই সময়ে সবুজ বা কাঁচা টমেটো চোখে পড়ে । সারা বছরই টমেটো পাওয়া গেলেও শীতের এই সময়ে এর স্বাদ যেন আরও বেড়ে যায় । এই সময়ে বাজারে প্রচুর পরিমাণে রঙিন টমেটোর পাশাপাশি কাঁচা টমেটোও পাওয়া যায় । এই সবুজ টমেটো খেতে যেমন ভালো , তেমনই উপকারীও । বিভিন্ন রান্নায় সবুজ টমেটোর ব্যবহার হয় । তরকারি থেকে চাটনি , সব কিছুতেই টমেটো ব্যবহারের প্রচলন রয়েছে । লাল টমেটোর তুলনায় সবুজ টমেটো স্বাদে কিছুটা টক ।

বেশির ভাগ রান্নায় টমেটো ব্যবহার করা হয় । তবে এই সবজিটি শুধু স্বাদ বাড়ানোর জন্য সীমাবদ্ধ নয় , এটি আমাদের স্বাস্থ্যের জন্য নানাভাবে উপকারী । কাঁচা টমেটোতে এমন অনেক পুষ্টি উপাদান রয়েছে , যা আমাদের শরীরের প্রয়জোন । শুধু পাকা টমেটোই নয় , সবুজ টমেটোতে প্রচুর পুষ্টি রয়েছে । কাঁচা টমেটোতে আয়রন , ফাইবার , প্রোটিন , পটাসিয়াম , বিটা ক্যারোটিন , সোডিয়াম , ক্যালসিয়াম , ফোলেট , ম্যাগনেসিয়াম , জিঙ্ক , ভিটামিন এ , ভিটামিন কে , এবং ভিটামিন সি , ক্রোমিয়ার , কোলিনের মতো গুরুত্বপূর্ণ পুষ্টিতে সমৃদ্ধ । কাঁচা টমেটোয় আরও থাকে কিউমেরিক ও ক্লোরোজেনিক অ্যাসিড । এছাড়াও পাকা বা কাঁচা দুই ধরনের টমেটোতেই লাইকোপিন নামের অ্যান্টিঅক্সিডেণ্ট থাকে প্রচুর পরিমাণে ।

নিয়মিত খাদ্যতালিকায় সবুজ টমেটো রাখতে পারেন , এতে উপকার মিলবে হাতেনাতে । তবে হ্যাঁ , সবুজ টমেটো কাঁচা খাবেন না কখনোই । রান্না করে খাবেন সবসময় । কারণ , সবুজ টমেটোয় প্রচুর পরিমানে থাকে টক্সিন , জয়া শরীরের পক্ষে একেবারেই ভালো নয় । লাল ও কাঁচা টমেটো – দুটোই বিভিন্ন পুষ্টি উপাদানে সমৃদ্ধ ,তবে গুন ও স্বাস্থ্য উপকারিতায় কিছুটা ভিন্নতা আছে । আপনি কি জানেন , যে কাঁচা টমেটো খেলে অনেক স্বাস্থ্য উপকার পাওয়া যায় । দেখে নেওয়া যাক এর স্বাস্থ্যকর উপকারিতা সম্পর্কে ।
১। কাঁচা টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে , যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে সাহায্য করে । লাল টমেটোর চেয়ে সবুজ টমেটোতে থাকে বেশি পরিমাণে ভিটামিন সি । ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ফলে সর্দি – কাশির সঙ্গে লড়াই করতে পারে সহজেই । পাশাপাশি হাড় , মাড়ি , দাঁত এবং ত্বকের জন্য বেশ উপকারী কাঁচা টমেটোতে থাকা ভিটামিন সি । এছাড়া ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেণ্ট হিসাবে কাজ করে । এটি বিভিন্ন ধরনের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে

২। বাতের ব্যথা এবং হাড়ের ক্ষয় রোধ করতে খেতে পারেন কাঁচা টমেটো । কারণ । সবুজ টমেটোতে প্রচুর পরিমাণে উপস্থিত থাকে ভিটামিন কে , যা হাড়কে শক্তিশালী করে এবং তাদের ঘনত্বও বাড়ায় । এতে রয়েছে প্রচুর পরিমান বিটা ক্যারোটিন থাকে , যা শরীরে ভিটামিন এ তৈরি করতে সাহায্য করে । শরীরের শ্বেত রক্তকনিকা তৈরিতে ভূমিকা রয়েছে ভিটামিন এ – এর । আর এই ভিটামিন চোখ ভালো রাখার ক্ষেত্রে বিশেষ কার্যকরী এবং কোষ বিভাজনেও সাহায্য করে ।

৩। সবুজ টমেটোতে প্রচুর পরিমাণে রয়েছে পটাশিয়াম । এতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমায় এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে হৃৎপিণ্ডকে সুস্থ রাখে । এছাড়া , কাঁচা টমেটো খেলে ভালো থাকবে আপনার হৃদযন্ত্র । এতে থাকা লাইকোপিক অ্যান্টিঅক্সিডেণ্ট হৃদযন্ত্রকে খেয়াল রাখে । এই সবুজ টমেটো হ্রদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ।

৪। কাঁচা টমেটো অ্যান্টিঅক্সিডেণ্ট সমৃদ্ধ । শরীরের ক্ষতিকর টক্সিন দূর করতে সাহায্য করে কাঁচা টমেটো । তাই নিয়মিত খাদ্যতালিকায় এটি রাখতে পারেন । সবুজ টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ফাইবার । যা পাচনতন্ত্রের জন্য খুব ভালো এবং হজমে সাহায্য করে ।
৫। কাঁচা টমেটোতে রয়েছে কিউমেরিক ও ক্লোরোজেনিক অ্যাসিড । যা কার্সিনোজের প্রভাব থেকে শরীরকে রক্ষা করে । ফলে ক্যান্সার রোগে অক্রান্ত হওয়ার সম্ভাবনা হ্রাস পায় । একাধিক গবেষণায় দেখা গেছে , সবুজ টমেটোতে থাকা লাইকোপিন নামক একটি বিশেষ উপাদান থাকে । এটি পাকস্থলী , ত্বকের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে । তাছাড়া যারা কোলন ক্যান্সারে ভুগছেন তাঁদের জন্য এই সবজি উপকারী । এমনকি যারা একান্তই ধুম্পান ছাড়তে পারছেন না, তারা নিয়মিত কাঁচা টমেটো খেতে পারেন । ফলে ধূমপানের আশক্তি কমতে শুরু করবে ।

৬। সবুজ টমেটো ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ । এটি ত্বকের জন্য খুব ভালো । টাইপ- ২ ডায়াবেটিস রোগীরা কাঁচা টমেটো খেলে ভালো ফল পেতে পারেন । এতে রয়েছে লাইকোপিন , ফাইবার ইত্যাদির মতো পুষ্টি উপাদান । যা অক্সিডেটিভ স্ট্রেস কমাতে , প্রদাহ কমাতে এবং টিস্যুর ক্ষতি রোধ করতে সাহায্য করে । তাছাড়া কাঁচা টমেটোর রস ত্বকে লাগালে রোদে পোড়া থেকে আরাম পাওয়া যায় ।