মুসুম্বি খান ? জানেন কি হয় খেলে ? Benefits of Sweet lemon.

গরমের হাত থেকে বাঁচতে মুসুম্বির রস প্রায় সবার প্রিয় , কয়েক টুকরো হোক বা ঠাণ্ডা রস হোক যেভাবেই খান তাতেই আরাম । তবে এই ফলের গুন কিন্তু অপরিসীম ।

ভিটামিন সি – তে ভরপুর এই ফল শরীরের জন্য সেরা , এর সাথে ত্বকের লাবণ্যও বজায় রাখে । ভিটামিন সি – এর ডেইলি ডোজ হিসেবে এই ফল সর্বপ্রথম ।মুসম্বি হজম শক্তির উপর বিশেষ প্রভাব ফেলে , এই ফলের মধ্যে যে ফাইবার আছে তা পেট পরিষ্কার রাখতে সাহায্য করে ।

গরম কালে মুসম্বি খাওয়া খুব দরকার কারন , খুব তারাতারি শরীরকে ডিটক্স করে । তাই আগের রাতে জলে দু’টুকরো মুসম্বি ফেলে দিন অথবা রস করে খেয়ে নিন , দেখবেন স্ট্রেস সরিয়ে শরীর অনেকক্ষণ সতেজ থাকবে । এই ফলে আছে অ্যান্টিব্যাকটিরিয়াল গুন যা বিভিন্ন আই ইনফেকশন থেকে রক্ষাকরে ।

ত্বকের জন্যও সেরা ফল হিসেবে গণ্য হয় এই ফল ,এই ফলে ভিটামিন ও মিনারেল থাকায় আপনার ত্বককে ঝকঝকে করে তুলবে খুবই সহজে । অ্যান্টিএজিং উপাদান হিসেবে খুবই ভাল গুড়িয়ে যাওয়া ত্বক টান টান করে আপনার বয়স ধরে রাখবে সহজেই ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top