মৌরি রান্নাঘরে বিভিন্ন মশলারর মধ্যে অন্যতম একটি । আমিষ থেকে নিরামিষ সবেতেই ব্যবহার করা যায় মৌরি । তবে শুধু খাবারের ফোড়ন হিসেবে নয় , এ মশলাতেই লুকিয়ে আছে নানা রোগের সমাধান । অনেকেই মৌরি নিয়মিত ফেসওয়াস হিসেবে ব্যবহার করেন । শরীরের জন্য খুবই উপকারী এ ছোট্ট উপাদান । মৌরি খলে পেট ঠাণ্ডা থাকে । প্রতিদিন মৌরি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে । নিয়মিত মৌরি খেলে শরীরের উপকার হওয়ার সাথে সাথে অনেক রোগ থেকেও বাঁচায় । সকালে খালি পেটে মৌরি ভেজানো জল খেলে তা খুবই কার্যকরী । এই পানীয়টি বিপাকহার বাড়াতে খুবই কার্যকরী । শরীর গরম হয়ে গেলে শরীর ঠাণ্ডা করতে মৌরি এবং মিছরি জল খাওয়া বেশ স্বাস্থ্যকর ।

মৌরিতে রয়েছে ভিটামিন , ফাইবার , আয়রন , জিঙ্ক , ম্যাগনেসিয়াম , ক্যালসিয়াম এবং পটাসিয়ামের মতো অনেক পুষ্টি উপাদান । মৌরিতে থাকা পুষ্টিকর উপাদান গুলো আপনার শরীরের বিভিন্ন রোগ – ব্যাধি সারাতে পারে । মৌরি হরমোনের ভারসাম্য বজায় রাখে , দৃষ্টিশক্তি উন্নত করতে এমনকি কোষ্ঠকাঠিন্য সমস্যাও সারাতে পারে । মৌরির গুনের এখানেই শেষ নয় , মৌরি কিন্তু শরীরের প্রদাহ কমাতে পারে । মৌরিতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা পেটের সমস্যা কমাতে সাহায্য করে । এমনকি মৌরি পেটের কোনও সংক্রমণ দেখা দিলে তা কমাতে পারে । মৌরি খেলে হজমও ভাল হয় । এছাড়া মৌরি ত্বকের সৌন্দর্য বাড়ায় । এটি ক্যান্সার প্রতিরোধকারী । তাই নিয়মিত মৌরি করে ক্যান্সারের আশঙ্কা সামান্য হলে কমে যায় ।

মৌরি জলে ভিজিয়ে খেলেই যে উপকার হবে তা কিন্তু নয় । আরও অনেক রকম ভাবেই মৌরি খাওয়া যেতে পারে । সঠিক নিয়ম মেনে মৌরি খেলে তা হজমশক্তি উন্নত করবে , এবং শরীর থেকে টক্সিন বা দূষিত পদার্থও দূর করবে ।
মৌরি খাওয়ার উপকারিতা ———————————-
দৃষ্টিশক্তি বাড়ে — খাবার খাওয়ার আধ ঘণ্টা পরে মৌরি খেলে চোখের নানা ধরনের সমস্যা অনেকটাই কমে যায় । এর ফলে দৃষ্টিশক্তি বাড়তেও পারে । তাই চোখের সমস্যা কমাতে এই অভ্যাসটি করুন ।

পেটের সংক্রমণ কমায় — মৌরিতে রয়েছে অ্যান্টি – ব্যাকটেরিয়াল উপাদান , যা পেটের সমস্যা সমাধান করে । এটি পেটের সংক্রমণও প্রতিরোধ করে । পেট গরম হলে কিংবা শরীরকে ঠাণ্ডা করতে মৌরি – মিছরির জল খেতে পারেন ।
কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে — মৌরি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে । তাই যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত মৌরি খাওয়া শুরু করে দিন । ফল পাবেন হাতেনাতে ।
ওজন কমাতে সাহায্য করে — মৌরিতে প্রচুর পরিমানে ফাইবার রয়েছে । যা ওজন কমানোর কাজে সাহায্য করে । সকালে মৌরি ভিজানো জল খেলে তা পেট অনেকক্ষণ পরিপূর্ণ থাকে এবং ক্ষুধা নিয়ন্ত্রণেও সাহায্য করে । এই পানীয়টি বিপাক ত্বরান্বিত করতে সাহায্য করে । তাই ওজন কমাতে চাইলে এই পানীয়টি নিয়ম করে খাওয়া শুরু করে দিন । ফল মিলবে হাতেনাতে ।
রক্তচাপ নিয়ন্ত্রণ করে — এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাসিয়াম । যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে । যাঁদের রক্তচাপের সমস্যা রয়েছে তাদের জন্য মৌরি খুবই উপকারী । নিয়মিত মৌরি খেলে রক্তচাপ কিছুটা কমে ।

হার্ট সুস্থ রাখে — মৌরিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম , পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম রয়েছে । এই উপাদানগুলো হৃদযন্ত্রের জন্য খুব ভালো ।
হজমশক্তি বৃদ্ধি করে — মৌরিতে বেশ কিছু উপাদান রয়েছে , যা খাবার হজম করতে সাহায্য করে । নিয়ম করে সকালে মৌরি ভিজানো জল খেলে হজমশক্তি ভালো হয় ।
জেনে নিন মৌরি কি কি ভাবে খাওয়া হয় ————————-
কাঁচা চিবিয়ে খেতে হবে — খাওয়াদাওয়ার পর কাঁচা মৌরি চিবিয়ে খেতে পারেন । মৌরির রস হজমে সাহায্য করে । তবে , এক চামচের মতো মৌরি খেতে হবে । এর বেশি নয় ।
মধু দিয়ে মৌরি খেতে পারেন — এক চামচ মৌরি থেঁতো করে তার সঙ্গে পরিমাণ মতো মধু মিশিয়ে খেতে পারেন । এতে হজম সংক্রান্ত যে কোনও সমস্যা কমবে । এই উপায়টি , পেটের গোলমাল , পেট ফাঁপা , গ্যাস – অম্বলের সমস্যা থেকেও রেহাই দেবে ,

জিরে-মৌরির পাউডার — এক চামচ মৌরি এবং এক চামচ জিরে ভাল করে পিষে নিতে হবে । এই দুই উপাদানের গুঁড়ো তৈরি করে সেটি কৌটোতে ভরে রেখে দিন । এরপর প্রতিদিন খাবার খাওয়ার পরে উষ্ণ জলে এক চামচ ওই পাউডার মিশিয়ে খেলেই হজমের সমস্যা দূর হবে ।
মৌরি ভেজানো জল — এক গ্লাস জলে এক চামচ মৌরি সারারাত ভিজিয়ে রেখে দিন । এরপর সকালে সেই জল টি খেয়ে নিন । এতে পেট ভাল থাকবে এবং শরীর ঠাণ্ডা হবে । মৌরি ভেজানো জল ডিটক্স পানীয়ের কাজ করে । যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে ।
মৌরি চা — মৌরি চায়ে রয়েছে প্রাকৃতিক উপাদান যা ওজন কমাতে ভীষণ ভাবে সাহায্য করে । চায়ের জল ফোটানোর সময় এক চামচ মউরি তাতে দিয়ে দিন । কিন্তু দুধ এবং চিনি দিলে চলবে না । নিয়মিত এই চা খেলে ওজন কমবে এবং কোলেস্টেরল মাত্রাও কমতে থাকবে ।

রান্নায় মৌরি — রান্নার স্বাদ বাড়ানোর জন্য মৌরি ব্যবহার করা হয় । এছাড়া বাড়িতে স্মুদিতেও মৌরি মিশিয়ে খাওয়া যেতে পারে ।