খেতে বসে জলপান করেন ? এটা কি ঠিক করেন ? জেনে নিন । WATER DRIKING RULES .

খেতে খেতে হেঁচকি উঠলে বা গলায় খাবার আটকালে জলতো খাবেনই কিন্তু নিয়ম মেনে যদি জল পান করেন তহলে হজমের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন সহজেক

খেতে বসে পাশে জল রাখা আমাদের গুরুজনেরা বলে থাকে কারন খাবার যদি গলায় আটকে যায় তাহলে সময় মত জল হাতের সামনে পাওয়া যাবে । কিন্তু খেতে খেতে কি জল পান করা উচিৎ ? খাবার খাওয়ার পরেই জল পান করলে নাকি হজমের সমস্যা হয় জল পান করা নিয়ে এরকম নানান ধারনা আছে । শরীরের কাজকর্ম ঠিক ভাবে পরিচালনা করতে জলত অবশ্যই পান করতে হবে ,আবার শরীরের আদ্রতা ঠিক রাখতে জল পান করা আবশ্যিক । খেতে খেতে খাবার যদি গলায় আটকে যায় বা হেঁচকি ওঠে তাহলে জল খেতেই হবে কিন্ত হজমের সমস্যা ঠিক করতে হলে জল খেতে হবে নিয়ম করে । অনেক চিকিৎসকের মতে -”খাবার খেতে খেতে জল খান বা খাবার খাওয়ার আধঘণ্টা আগেই জল খান শরীরে তার প্রভাব এবং কাজ কিন্তু আলাদা খাবার কিংবা জল খাওয়ার সময়ের উপর হজম সংক্রান্ত ক্রিয়া অনেকটাই নির্ভর করে ।

খাবার খাওয়ার পর জল খেলে হজম ভাল হয় । তার জন্য সঠিক নিয়ম জেনে জল পান করতে হয় , যাদের হজমের সমস্যা আছে তাঁরা খাবার খাওয়ার আধাঘণ্টা আগে জল পান করুন । আবার, যাদের অতিরিক্ত পিওরস বা উৎসেচক ক্ষরণ হয় তাদের খাবার খাওয়ার কিছুক্ষণ পরে জল পান করা উচিৎ ।

যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য এই অভ্যাস খুবিই ভাল , তাছারা খাবার খাওয়ার আগে জল পান করলে বিপাক্রিয়া ভাল থাকে এবং বিপাকাহার জনিত সমস্যা গুলি নিয়ন্ত্রণে থাকে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top